দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফিজিয়া নামক স্থানে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পিতা নুরুল আলম ছেলে নুর হাসনাত নিরবকে নিয়ে মোটরসাইকেলে সোনাগাজীতে বাড়ি যাওয়ার পথে হাফিজিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে বাবা-ছেলে দুজনেই মৃত্যু হয়। নিহতদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায় রাজাপুর এলাকায়।
ফেনী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রোবায়েত বিন করিম জানান, সংঘর্ষে গুরুত্বর আহত দুজনকে হাসপাতালের আনার পথে মৃত্যু হয়েছে।
কেএম